সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০১৮ ইং
মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
মেহেরপুর অফিস: মেহেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ও চোরাচালান প্রতিরোধে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ‘র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জি কে সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সেখ ফরিদ আহমেদ, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকতা মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ¦ আসকার আলী, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলী, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বিকাশ কুমার রায় প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী