মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সভা ও গুণীজন সম্মাননা প্রদান

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৬ ইং
আলমডাঙ্গায় সভা ও গুণীজন সম্মাননা প্রদান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় আলমডাঙ্গা উপজেলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আসিফ জাহান।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলামের সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা বর্তমান তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাঁর সাহিত্য ও দর্শন আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে।’ অনুষ্ঠানে নজরুল সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন গুণী ব্যক্তিকে ‘নজরুল সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- আনোয়ার রশিদ সাগর, আসিফ জাহান, রিফাজ্জেল হোসেন এবং সিদ্দিকুর রহমান।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাহবুবুর রহমান, রহমান মুকুল, আব্দুল্লাহ সুলতান টিপু, গোলাম রহমান চৌধুরি, হাবিবুর রহমান মজুমদার, মহসীনুজ্জামান চান্দ, জন অলফ, মাহফুজ, খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন আতিক বিশ্বাস। এছাড়া সাতজন কবি কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স