মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা মশিয়ার গুরুতর আহত

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৬ ইং
জীবননগরে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা মশিয়ার গুরুতর আহত

জীবননগর উপজেলার দেহাটি বাজারে কাঁচামালবাহী ট্রাকের ধাক্কায় মশিয়ার রহমান (৫০) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। তিনি কেডিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। দুর্ঘটনার পর তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার রাত ৯টার দিকে কেডিকে ইউনিয়নের দেহাটি বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মশিয়ার রহমান সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি দেহাটি বাজারের প্রধান সড়কের পাশে নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আন্দুলবাড়ীয়া বাজার থেকে আসা কাঁচামালবোঝাই একটি ট্রাক দেহাটি বাজারের একটি তেলপাম্পে যাওয়ার পথে তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মশিয়ার রহমান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শামসুলের হোটেলের সামনে সড়কের ওপর বেশ দূরে গিয়ে আছড়ে পড়েন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন।


পরে দেহাটি বাজারের ব্যবসায়ী ও পথচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


মশিয়ার রহমান জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টারের ভাতিজা। তিনি আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মৃত আনারুল ইসলাম মাস্টারের ছেলে। এদিকে, এলাকাবাসীর সহযোগিতায় দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা