মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের আনসারবাড়ীয়া রেলস্টেশনের গিয়ে খোঁজ নিলেন বিএনপি নেতা খোকন খান

  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৬ ইং
জীবননগরের আনসারবাড়ীয়া রেলস্টেশনের গিয়ে খোঁজ নিলেন বিএনপি নেতা খোকন খান

জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের সার্বিক উন্নয়ন এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে খোঁজখবর নিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান (খোকন)। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে আসরের নামাজের পর তিনি স্টেশনটি সরেজমিন পরিদর্শন করেন।


এসময় তাঁর সঙ্গে ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন (সোহাগ), যুগ্ম আহ্বায়ক ও সুপার ফাইভ নেতা বজলুর রহমান, রফু উদ্দীন, জীবননগর উপজেলা যুবদলের সদস্য ফিরোজ আলম (সাফা), মিনাজুল ইসলাম মিনা, লেবার সর্দার মণ্টু মিয়াসহ স্থানীয় অনেকে।


পরিদর্শনকালে আনোয়ার হোসেন খান (খোকন) সদ্য যোগদানকারী স্টেশন মাস্টার আবু সাঈদ আনসারীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এসময় আনসারবাড়ীয়া স্টেশনে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাপথে যাত্রাবিরতি এবং স্টেশনের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। আলোচনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে স্টেশনটির ব্যাপক উন্নয়নের আশ্বাস দেন বলে জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা