আলমডাঙ্গায় থানা-পুলিশের অভিযানে ১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে আলমডাঙ্গা থানার এসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা রেলস্টেশনের পাবলিক টয়লেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে গেট বন্ডবিল এলাকার মিল্টন হোসেনের ছেলে মো. ইমরান হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট এবং একটি পুরাতন স্মার্টফোন উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয় ও সংরক্ষণের সঙ্গে আরও দুইজন পলাতক আসামিসহ অজ্ঞাতনামা কয়েকজন জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা অফিস