বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় বক্তারা

বাবু খানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় বক্তারা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলতাব হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খাঁন, সিনিয়র সহসভাপতি বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রফু উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম রব্বানীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।


সভায় বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি যেকোনো সময় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইয়ের সভাপতি মাহমুদ হাসান খান ওরফে বাবু খানকে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে