সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ‘বক্স শেপ বাজার ম্যানেজমেন্ট’ চালু

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২০ ইং
দর্শনায় ‘বক্স শেপ বাজার ম্যানেজমেন্ট’ চালু
আওয়াল হোসেন: মহামারি করোনার প্রাদুভার্ব রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত দর্শনা রেলবাজারে ‘বক্স শেপ বাজার ম্যানেজমেন্ট সিস্টেম’ দর্শনা কেরুজ (বাজার) ফুটবল মাঠে চালু করা হয়েছে। একটি বক্স থেকে অন্য বক্সের দূরত্ব ১০ ফুট এবং এই লাইন থেকে অন্য লাইনের দূরত্ব ২০ ফুট। প্রতিটি বক্সে একটি দোকান বসবে। একটি দোকানে একজন ক্রেতা পণ্য ক্রয় শেষ হলে অন্যজন ক্রয় করবে। চুন দিয়ে বক্সগুলো তৈরি করা হয়। এটি বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সার্বিক সহযোগিতায় এ কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। এ জন্য দামুড়হুদা উপজেলা প্রশাসন ও দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সদস্যেদের ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মিকা প্রমূখ। এ সময় বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনা রেল বাজার কেরুজ বাজার মাঠে বসবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী