সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০১৯ ইং
আলমডাঙ্গায় লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার দুর্লভপুরে লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে ওল্টু ( ৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পশ্চিম পাড়া মাঠে রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত কিয়ামউদ্দিনের ছেলে ওল্টু লাটাহাম্বারে মাটি টানার কাজ করেন। গতকাল সকালের দিকে তিনি লাটাহাম্বারে করে মাটি টানা কাজের জন্য দুর্লভপুর পশ্চিম পাড়ার মাঠে যান। মাটি ভর্তি করে লাটাহাম্বারটি রাস্তার ওপর ওঠাতে গিয়ে না পারায় ওই লাটাহাম্বারের চালক পেছন দিকে থেকে লাটাহাম্বারটিকে ঠেলা দিতে বলেন শ্রমিক ওল্টুকে। ঠেলা দেওয়ার সময় লাটাহাম্বারের চাকা ওল্টুর শরীরের ওপর উঠে গেলে তিনি মারাত্মক জখম হন। পরে সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী