ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে পিলার ৬০/৭৪ বাংলাদেশের অভ্যন্তরে টহল দল নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার পথে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে, চারজন পুরুষ ও চারজন নারী রয়েছে। তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।
প্রতিবেদক মহেশপুর