শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কুকুরের কামড়ে কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৬ ইং
ঝিনাইদহে কুকুরের কামড়ে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে নাসির উদ্দিন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত নাসির হরিণাকুণ্ডতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের সানোয়ার মেম্বারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। হরিণাকুণ্ড ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম বিল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে নাসিরকে একটি কুকুরে কামড় দেয়। পরবর্তীতে জলাতঙ্ক বা এর অন্যান্য উপসর্গ দেখা দিলে আজ বিকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু থানার ওসি মাসুম বিল্লাহ।



কমেন্ট বক্স
notebook

ঐতিহাসিক ৭ নভেম্বর এবং রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান: সংহতি, সার্বভৌমত্ব ও নতুন বাংলাদেশের অভ্যুদয়