শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উথলীতে একের পর চুরির, আতঙ্কে গ্রামবাসী

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৬ ইং
উথলীতে একের পর চুরির, আতঙ্কে গ্রামবাসী

জীবননগর উপজেলার উথলী গ্রামে একের পর এক চুরির ঘটনা ঘটছে। এতে গ্রামবাসীর মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। নিজেদের গবাদি পশুসহ ঘরবাড়ির জিনিসপত্র চুরির হাত থেকে রক্ষার জন্য অনেকেই পার করছেন নির্ঘুম রাত। কিন্তু চোরচক্র থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উথলী গ্রামের ফার্মগেটপাড়ার বাসিন্দা টিপু সুলতানের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি করে নিয়ে গিয়েছে চোরচক্র। তার আগের রাতে জাহিদ মিয়ার রাইস মিল থেকে চুরি হয়েছে মিলের বৈদ্যুতিক মোটরের মূল্যবান তার।


এছাড়া সাম্প্রতিক, উথলী গ্রাম থেকে মহিষ চুরিসহ গ্রামের একাধিক ব্যক্তির মোবাইল চুরির ঘটনাও ঘটেছে। উথলী ছোটপুলের নিকট থেকে চুরি হয়েছে মোটরসাইকেল। সেই সাথে মাঠ থেকে ফসল চুরির ঘটনা তো রয়েছেই। কিন্তু কোনোভাবেই চোরচক্রের লাগাম টেনে ধরা যাছে না। সাম্প্রতিক উথলী ও এর আশপাশের এলাকায় ব্যাপকভাবে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উথলী বাসস্ট্যান্ড বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আগামী ১৩ নভেম্বর বিকেলে উথলী বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

ঐতিহাসিক ৭ নভেম্বর এবং রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান: সংহতি, সার্বভৌমত্ব ও নতুন বাংলাদেশের অভ্যুদয়