শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল

সেমিফাইনালে ভোরের পাখি ফুটবল একাডেমি
  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৬ ইং
দর্শনায় হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল

দর্শনায় রামাযুস আয়োজিত হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নকআউট পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় মেমনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় খুলনার এসবি আলী ফুটবল একাডেমি ও কুষ্টিয়ার ভোরের পাখি ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এতে কুষ্টিয়ার ভোরের পাখি ফুটবল একাডেমি ১-০ গোলে খুলনার এসবি আলী ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়।


খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড় লালনের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান।


রামাযুসের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, ‘মাদককে না বলি, খেলাধুলায় মনোনিবেশ করি।’ খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়ামনস্কতা বাড়াতে সহায়তা করে।


তিনি আরও বলেন, রামাযুসের উদ্যোগে এলাকায় খেলাধুলার পরিবেশ ফিরে আসছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। এ সময় তিনি খেলা উপভোগ করতে আসা দর্শক, টুর্নামেন্ট কমিটি এবং খেলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাফিজুল আলম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মাহাবুবুল ইসলাম খোকন ও রেজাউল ইসলাম, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, বিএনপি নেতা আজিজুল ইসলাম ও মোকলেসুর রহমান, আব্দুল হামিদ, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন, সানজারুল ইসলাম সানজা, হাসানুল কবির শোভন, আব্দুল হান্নান, আরাফাত রহমান, আব্দুল মুকিত, রাজু আহম্মেদ ও নাফিস ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ঐতিহাসিক ৭ নভেম্বর এবং রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান: সংহতি, সার্বভৌমত্ব ও নতুন বাংলাদেশের অভ্যুদয়