বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছিনতাই হওয়া সোনার চেন ফিরে পেতে ভিক্ষুক সাকিয়ার আহাজারি

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৬ ইং
ছিনতাই হওয়া সোনার চেন ফিরে পেতে ভিক্ষুক সাকিয়ার আহাজারি

বয়স ৬০ বছর। ঝিনাইদহ শহরের মানুষের কাছে পরিচিত মুখ অসুস্থ সাকিয়া খাতুন। পেটের টানে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করেন; আর সেই জমানো টাকা দিয়েই ঘরভাড়া দেওয়া থেকে শুরু করে কোনোমতে সংসারটা চালিয়ে নেন। কিন্তু অভাবের সংসারে একটু একটু করে তিল তিল করে জমানো সেই সম্বলও আজ ছিনতাইকারীর নিষ্ঠুরতায় নিঃস্ব করে দিয়েছে তাকে। প্রায় এক মাস আগে শহরের ক্যাসেল ব্রিজ এলাকা থেকে এক অজ্ঞাত ছিনতাইকারী তার গলায় থাকা সাধের সোনার চেনটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন অসহায় এই নারী।


খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান বাজারমূল্যে চেনটির দাম প্রায় দুই লাখ টাকা। ওজন ছিল দেড় ভরি। দীর্ঘ ২০ বছর ধরে ভিক্ষার জমানো টাকা তিল তিল করে জমিয়ে চেইনটি বানিয়েছিলেন তিনি। সাকিয়া খাতুনের বুকফাটা আর্তনাদ, "গরিব মানুষ কি সোনার চেইন ব্যবহার করতে পারে না?"


সাংবাদিকদের দেখেই কান্নায় ভেঙে পড়ে এই বয়োবৃদ্ধ নারী আকুতি জানিয়ে বলেন, "তুই ওসির কাছে ক, আমার চেইনটা উদ্ধার করে দিক। আমি গরিব মানুষ বুলে এক মাস হলেও কেউ চেইনটা উদ্ধার করল না, বড়োলোক হলে ঠিকই খুঁজে বাইর করতো!" তার এই ক্ষোভ আর অভিমান যেন সমাজের বিত্তবান ও প্রশাসনিক ব্যবস্থার প্রতি এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয়।


এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ধরনের কোনো চেন ছিনতাইয়ের অভিযোগ বা ঘটনার কথা তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে বলতে পারবেন।



কমেন্ট বক্স
notebook

গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান