সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০১৮ ইং
জীবননগরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
জীবননগর অফিস: জীবননগরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কৃষকের এ মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে জটিলতার সৃষ্ঠি হয়েছে। গতকাল রবিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার ভোরে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামের কৃষকরা মুগ তোলার জন্য সন্তোষপুর গ্রামের বোয়ালমারী ময়নাখালীর মাঠে যাচ্ছিলেন। এমন সময় কৃষকরা মেহগনি গাছে এক কৃষকের ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয় এলাকাবাসী লাশটির পাশে যেয়ে তার পরিচয় জানতে পারে নিহত কৃষক মিরাজুল ইসলাম বড় খোকা (৪০) সন্তোষপুর গ্রামের মাহাম্মদ মন্ডলের ছেলে। স্থানীয় এলাকাবাসীর দাবি মিরাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মানষিক রোগে ভুগছিলেন। সে কারনেই হয়তো নিজেই আত্মহত্যা করেছেন। এ বিষয়ে ওয়ার্ড মেম্বর সেলিম জানান, অনেকদিন ধরেই বড় খোকা পেটের যন্ত্রনায় ভুগছিলেন। এ কারনে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি নিজ গ্রামে দাফন করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, রবিবার সকালে সন্তোষপুর গ্রামে একজন কৃষক গলাই দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং নিহতর পরিবারের সদস্যদের সাথে কথা বললে তারা বলেন, অনেকদিন ধরে মানুষিক রোগে ভুগছিলেন সে কারনেই হয়তো সে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে তাদের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী