সোমবার, ২৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সুইপার কলোনিতে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মেয়র রিটন

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২০ ইং
মেহেরপুর সুইপার কলোনিতে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মেয়র রিটন
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া সুইপার কলোনির অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন তাঁদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার উদ্যোগে শহরের ২ নম্বর ওয়ার্ডের সুইপার কলোনির অসহায় ও দরিদ্র ৪৫টি পরিবারে সদস্যদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে স্বামীর অস্ত্রের আঘাতে স্ত্রীর মৃত্যু