দামুড়হুদা উপজেলার সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের সৃষ্ট অনাকাক্সিক্ষত ভুল বোঝাবুঝির অবসান হয়েছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের উদ্যোগে গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনায় বিষয়টির সমাধান হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনুর মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় মুঠোফোনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘সুন্দর, সমৃদ্ধ ও উন্নয়নমুখী চুয়াডাঙ্গা গঠনে জেলার সব সাংবাদিকের সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ইতিবাচক যোগাযোগ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে একসঙ্গে কাজ করলে জেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।’ তিনি আরও বলেন, দামুড়হুদা ও দর্শনা প্রেসক্লাবসহ জেলার সব গণমাধ্যমকর্মীর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
আলোচনায় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা প্রেসক্লাবের সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি হাফিজুর রহমান কাজল ও সহসভাপতি মোজাম্মেল শিশির।
এছাড়া উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের নির্বাহী সদস্য তাছির আহমেদ, হাবিবুর রহমান হবি, আরিফুল ইসলাম মিলন, প্রেসক্লাব সদস্য শেখ হাতেম, জহুরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রতিবেদক দামুড়হুদা