সোমবার, ১৮ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: শীতের আগমনী বার্তায় বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই অসংখ্যা রোগী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। এরমধ্যে শিশু রোগীর সংখ্যায় বেশি। গতকালও ডায়রিয়ায় আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়–লগাছি ইউনিয়নের সদাবরি গ্রামে জুলমত আলীর ছেলে আব্দুল্লাহ (৫) নামের এক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনার পথিমধ্যে মার যায়। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে শিশু আব্দুল্লাহ এর অতিরিক্তি জ্বর আসে এবং সেকারণে দিনে দুই তিনবার পাতলা পায়খানা শুরু হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান পথিমধ্যে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তিতুদহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পুনর্বহাল ঘিরে উত্তেজনা স্থানীয়দের বাধা, পরিষদের মূল ফটকে তালা