সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০১৮ ইং
আলমডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কামালপুর-ইসলামপুর সড়ক থেকে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মক্কর আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৫) ও একই উপজেলার মুন্সিপুর গ্রামের আনছার আলীর ছেলে মোর্শেদুল ইসলাম (২২)। গতকাল শুক্রবার এদেরকে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার কামালপুর-ইসলামপুর মাঠের সড়কের নিকট মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার এএসআই হামিদ সেখানে অভিযান চালায়। অভিযানে জিয়ারুল ইসলাম ও মোর্শেদুল ইসলামকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী