রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে ১১ ফুট গাঁজা গাছসহ আটক ১

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৫ ইং
হরিণাকুণ্ডুতে ১১ ফুট গাঁজা গাছসহ আটক ১

​ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় টয়লেটের পাশ থেকে ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গাঁজা চাষের অভিযোগে আসাদুল ইসলাম চন্টু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যার ওজন প্রায় ৪ কেজি। 


জানা গেছে, গতকাল ​মঙ্গলবার হরিণাকুণ্ডু থানা-পুলিশ উপজেলার জোড়াদহ-হরিশপুর গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম চণ্টুর বাড়িতে বিশেষ অভিযান চালায়। এই অভিযানে তারা তার বসতবাড়ির টয়লেটের পাশে অত্যন্ত সুকৌশলে লাগানো একটি গাঁজা গাছ দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশ গাছটি উপড়ে ফেলে এবং জব্দ করে।


​হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ফোর্স নিয়ে আসাদুল ইসলাম চন্টুর বাড়িতে অভিযান চালাই এবং সফলভাবে গাঁজা গাছটি উদ্ধার করি। মাদকদ্রব্যের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আটককৃত আসাদুলকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত