মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে প্রণোদনার সার ও বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
ঝিনাইদহে প্রণোদনার সার ও বীজ বিতরণ

রবি মৌসুমে সরিষা, মসুর ও গমের আবাদ ও উৎপাদন বাড়াতে ঝিনাইদহ সদর উপজেলার ৪ হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।


কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ১৭টি ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের এই সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি করে সরিষা বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হচ্ছে। এছাড়া মসুর চাষের জন্য ৫০০ জন কৃষককে ৫ কেজি করে বীজ ও ১৫ কেজি করে সার এবং গম চাষের জন্য ১৫০ জন কৃষককে ২০ কেজি করে বীজ ও ৭৩ কেজি করে রাসায়নিক সার দেওয়া হচ্ছে।


অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রাণী সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন সুলতানা, সদর উপজেলা কৃষি অফিসার মাসুদ রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ-আল-মাসুদ।


কৃষি অফিসার মাসুদ রানা আশা প্রকাশ করে বলেছেন, সময়মতো বিনামূল্যে এই সার ও বীজ পাওয়ায় রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ সাশ্রয় হবে এবং ফলনে ইতিবাচক প্রভাব পড়বে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনাল