রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২১ ইং
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বেলা ৩ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ বকুলতলা চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু মাসুমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান থেকে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র ওবাইদুর রহমান জিপু চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহ্বায়ক মতিয়ার রহমান মতি, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য আন্দুর রাজ্জাক, মামুন হেসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভূলন, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী এমদাদুল হক সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান রানা, জীবননগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমরুল হাসান নয়ন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, একাংশের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরাফাতুল হোসেন শিপন, আনিস শেখ। সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাজেদুর রহমান চঞ্চলকে সভাপতি, আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক ও রমজান আলী বিশ্বাসকে সাংগনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত