রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপি ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২১ ইং
গড়াইটুপি ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৭টায় বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাড়ায় এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। নতুন ওয়ার্ড কমিটিতে সভাপতি হিসেবে মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কুদ্দুসকে লিখিতভাবে দায়িত্ব দেন গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমান। এছাড়া সহসভাপতি পদে কাওসার হোসেন, সিনিয়র সহসভাপতি হাজী লালা মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা কবীর, সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মিয়া, সাংগঠনিক সম্পাদক ইখলাসুর রহমান সাগর, সহ-সাংগঠনিক শুকুর আলী, প্রচার সম্পাদক চন্দন কুমার, দপ্তর সম্পাদক রতন কুমার, অর্থবিষয়ক সম্পাদক পদে আশাদুল হককে নির্বাচিত করে কমিটি ঘোষণা করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার। এসময় উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহাজান আলী, নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্তাজুল হক, নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক পিণ্টু রহমান, প্রচার সম্পাদক জুয়েল রানা, সহ-দপ্তর সম্পাদক হাসান মিয়া, সদস্য রাজ্জাক, আলম, মাফিজুর, গড়াইটুপি ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব লাল মাহমুদ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত