চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
১৮-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নির্দেশে গতকাল শুক্রবার বিকেল চারটায় পৌর এলাকার বাগানপাড়ার পাকড়াঁমাঠে পৌর যুবলীগ এই সম্মেলনের আয়োজন করে। চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাশেদ শেখের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ একটি ডিজিটাল দেশে পরিণত হয়েছে। মানবতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেল। দেশের ব্যবসা-বাণিজ্য, রাস্তাঘাট, প্রাতিষ্ঠানিক অবকাঠামোসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যাবস্থা করে দেয়া হচ্ছে উপহার হিসেবে। বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ যুগ ধরে জনগণের পাশে থাকবে। কাছে থাকবে। জনগণকে সাথে নিয়েই এগিয়ে যাবে, এটাই হলো যুবলীগের প্রতিজ্ঞা। যুবলীগ একটি বীরের সংগঠন। মহান স্বাধীনতা সংগ্রামে দেশের গঠনতন্ত্র রক্ষার আন্দোলন ও জাতির ক্রান্তিকালে যুবলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠের তৃণমূল কর্মীরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমরা এই সংগঠণের মানকে সেই ধারাই রাখতে চাই।’
এসময় নঈম হাসান জোয়ার্দ্দার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা দেশনেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে নেতা-কর্মীদেরকে যুবলীগের সাংগঠনিক কাঠামো মজবুত করে, জনগণের সেবায় নিয়োজিত হওয়ার তাগিদ দিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা আল ইমরান শুভ’র সঞ্চালনায় ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ ও আলমগীর আজম খোকা। এসময় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়। আব্দুল আলিমকে চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি, সহসভাপতি তানিম হোসেন জুয়েল, মিঠু শেখকে সাধারণ সম্পাদক ও রনি পারভেজকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
কমেন্ট বক্স