রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২১ ইং
আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আবুল কালাম আজাদ, জেলা উদীচীর সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট হাবিবি জহির রায়হান, আন্দুলবাড়ীয়ার কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক সেলিম আকতার খান মিণ্টু, দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি ফয়সাল আহমেদ, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও  বর্তমান উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক ও মোল্লা আলতাফ হোসেন ফেলা। এসময় উপস্থিত ছিলেন জীবননগর সাহিত্য পরিষদের সদস্য কবি কবির আল-চপল, শফিকুর রহমান রাজু, হারুন অর রশিদ, কবি জাকিয়া সুলতানা ঝুমুর, বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, খাজির আহাম্মেদ, সদস্য রাকিব হাসান লিখন প্রমুখ। আলোচনা সভা শেষে সরচিত কবিতা আবৃত্তি করেন কবি আবুল কালাম আজাদ, লেখক হাবিবি জহির রায়হান, আশরাফুন নাহার শোভা, নাঈমুর রহমান খান, হাফিজুর রহমান, শংকর প্রামাণিক, দর্জি নজরুল ইসলাম, আজিজ মণ্ডল, আক্তারুল ইসলাম ইকবাল, রফিকুল ইসলাম রাজা, রিয়াজ উদ্দীন বাদশা, কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের অন্যতম সংগঠক ও লেখক আজিজ মণ্ডল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত