রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মানব পতাকার মহড়া অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২১ ইং
মেহেরপুরে মানব পতাকার মহড়া অনুষ্ঠিত
মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানকে ঘিরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মানব পতাকার মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মানব জাতীয় পতাকা ও পঞ্চাশের মহড়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন, মেহেরপুর কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা, মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসা, গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়, গোভিপুর মাদ্রাসা, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি মাদ্রাসা, কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ছেলে-মেয়ে জাতীয় পতাকায় অংশগ্রহণ করছে। চূড়ান্ত মহড়া দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মাশতুরা আমিনা প্রমুখ উপস্থিত ছিলেন। আজ বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মনোমুগ্ধকর এ মানব পতাকা অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত