জীবননগরে আ.লীগ-বিএনপির শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান
- আপলোড তারিখঃ
১৪-১২-২০২১
ইং
জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের আওয়ামী লীগ-বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। গতকাল সোমবার বিকেলে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাড. রবিউল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী মোসাব কাক্কার হাতে ফুল দিয়ে তাঁরা জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদানকারীদের অন্যতম আব্দুল কুদ্দুস, শাহাজুল হক, আশরাফুল হক, আশাদুল হক, লিংকন, আবু বক্কর, বদর উদ্দিন ও বাঁকা ইউনিয়ন থেকে শাহা কামাল মহরার।
জাতীয় পার্টিতে যোগদানকারীরা বলেন, ‘আমরা আমাদের জীবদ্দশায় আওয়ামী লীগ-বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমল দেখেছি। দুটি দলের তুলনায় জাতীয় পার্টির শাসন আমল ছিল সবচেয়ে ভালো শাসনামল। বর্তমানে আওয়ামী লীগ-বিএনপিতে চরমভাবে ক্ষমতার দ্বন্দ্বে বিভোর হয়ে পড়েছে। তারা দেশ-জাতির কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণের কথা বেশি চিন্তা করে। তাই দেশ-জাতির কল্যাণে জাতীয় পার্টিতে আমরা যোগদান করলাম।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মমিনুল ইসলাম হানেহার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান রিপন, জীবননগর পৌর জাতীয় পার্টির সভাপতি আশাদুল ইসলাম মোল্যা, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন, সম্পাদক ইসলাম, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওমেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শফি, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রায়পুর ইউনিয়ন
জাতীয় পার্টির সভাপতি আব্দুস শুকুর, জাতীয় পার্টির নেতা রোকনুজ্জামান প্রমুখ।
কমেন্ট বক্স