রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০২১ ইং
আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়ুব হোসেন। তিনি বলেন, যেকোনো সময়ের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। করোনা পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে করোনার নতুন ধরণ ওমিক্রণ ধরা পড়েছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানাচ্ছি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, কৃষি অফিসার সোহেল রানা ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল বারি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, মৎস্য কর্মকর্তা সাহিনা আক্তার, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ হারদী হাসপাতালে স্থায়ী স্বসস্ত্র আনছার ক্যাম্প স্থাপনের দাবি জানান। না হলে হাসপাতালে চাকরিরত চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে আলমডাঙ্গায় কোনো ডাক্তার থাকতে চাইবে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে সভায় আশ্বাস প্রদান করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত