মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর ইমাম সমিতির কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
মেহেরপুর পৌর ইমাম সমিতির কমিটি গঠন
মেহেরপুর পৌর এলাকার ইমাম সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মেহেরপুর শহরের বোস পাড়া আল ফালাহ জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের ইমাম রোকনুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিদ্দিকুর রহমান, সিরাজ উদ্দিন, শরিফ উদ্দিন, জালাল উদ্দিন প্রমুখ। পরে রোকনুজ্জামানকে সভাপতি ও শাহজালালকে সাধারণ সম্পাদক করে সদস্য ১৮ সদস্যবিশিষ্ট পৌর ইমাম সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি শরিফ উদ্দিন, সিরাজ উদ্দিন, শাহনেওয়াজ হোসেন, ইয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক বোরহানউদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শামসুর রহমান টুটুল, সমাজকল্যাণ সম্পাদক সাব্বির আহমেদ, নির্বাহী সদস্য শাহজাহান আলী, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শাহজাহান কবীর ও যুবায়ের হাসান। এছাড়াও আলোচনা সভায় আবুল কালাম কাসেমী, আবদুল হান্নান, সিদ্দিকুর রহমান আব্দুল ওহাব এবং মুফতি হাফিজুর রহমানকে উপদেষ্টা করা হয়।


কমেন্ট বক্স
notebook

হরিণাকুন্ডুতে পিতার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু