দামুড়হুদায় চিকিৎসা উপকরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
- আপলোড তারিখঃ
০৯-১২-২০২১
ইং
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও পরিষদ আয়োজিত অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন চিকিৎসা উপকরণ ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জাইকার অর্থায়নে ক্রয় করা সরঞ্জাম উপজেলা পরিষদ চত্বর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারহানা ওয়াহিদ তানি, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হযরত আলী, প্রাণিসম্পদ অফিসার ডা. মশিউর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, মেডিকেল অফিসার আয়েসা সিদ্দিকা, মেডিকেল অফিসার হুমায়রা নারগিস, মেডিকেল অফিসার অমিত কুমার বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু প্রমুখ। এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এমপি পুত্র মুনতাসির আজগার আকাশ।
জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার ১১ লাখ ৪ হাজার ৪৬০ টাকা ব্যয়ে ১৬টি অক্সিজেন সিলিন্ডার, ৩২ ফ্লো-মিটার, ২৮টি অক্সিজেন মাস্ক, ২১টি প্লাস অক্সিমিটার, ১ সেট আইপিএস, ১০টি বেড ও ১২ লাখ ৪ হাজার ৮ শ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪০টি প্লাস্টিকের বেঞ্চ বিতরণ করা হয়।
কমেন্ট বক্স