রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
দর্শনায় কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা
দর্শনায় প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের লক্ষে কর্মসংস্থানবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা তাদের কর্মসংস্থান কীভাবে খুঁজে পেতে পারে, এ নিয়ে তিনটি পক্ষ প্রশিক্ষণ বাস্তবায়নকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, স্ট্যার্ন্ডাড গ্রুপ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর ও ঝিনাইদহ জেলাসহ বিভিন্ন অঞ্চলের এনজিও প্রতিনিধিরা সভায় অংশ নেন। ওয়েভ ফাউন্ডেশন ৪টি ট্রেডের ওপর ২০১৩ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এসব প্রশিক্ষনের মধ্যে রয়েছে- ফ্যাশন গার্মেন্টস, ইলেট্রিকাল ইন্সটেলশন এন্ড মেন্টেনেস, গ্রাফিক্স ডিজাইন ও মোবাইল ফোন সার্ভিসিং। এই ৪টি বিষয়ে ১১৯৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৮৪৫ জনকে বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মসংস্থান খুঁজে পেয়েছে এবং ৫৭ জন তাদের নিজ উদ্যোগে নিজের প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফের) প্রকল্প সমন্বয়কারী মহাব্যবস্থাপক মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন স্ট্যার্ন্ডন্ড গ্রুপের জেনারেল ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম ও ওয়েভ ফাউন্ডেশনের অর্থ সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রশিক্ষণ নিয়ে যারা উদ্যোক্তা হয়েনে, তাঁদের হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন। ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ব্যবস্থপনায় ছিলেন প্রশিক্ষণের উপ-পরিচালক জহির রায়হান ও নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণ বিভাগের অধ্যক্ষ আব্দুস সালাম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত