ঝিনাইদহ রাইফেল ক্লাবের কমিটি গঠন ও পরিচিতি সভা
- আপলোড তারিখঃ
২৭-১১-২০২১
ইং
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহ রাইফেল ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও রাইফেল ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। বক্তারা বলেন, আগামীতে ভালো শ্যুটার তৈরিতে বর্তমান কমিটি কাজ করে যাবে।
কমেন্ট বক্স