রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গার ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলমগীর হোসেনের জয়

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২১ ইং
কার্পাসডাঙ্গার ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলমগীর হোসেনের জয়
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটাপর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আলমগীর হোসেন টিউবওয়েল প্রতীকে ২ হাজার ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে ২ হাজার ৪৬ ভোট পেয়েছেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত কার্পাসডাঙ্গা ইউপির নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. আনারুল হক মোরগ প্রতীক নিয়ে ৯৯৮ ও আলমগীর হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৯৯৮ দুটি ভোট কেন্দ্রে সমান সংখ্যক ভোট পান। নির্বাচনী আইন অনুযায়ী সমপরিমাণে ভোট পাওয়া ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত