মুজিবনগরে ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেনকে সংবর্ধনা
- আপলোড তারিখঃ
২৪-১১-২০২১
ইং
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাগোয়ান ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান আয়ূব হোসেনকে গণসংবর্ধনা দিয়েছে আনন্দবাস পশ্চিমপাড়ার এলাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যারাতে আনন্দবাস গাজিতলা চত্বরে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত তৃতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান আয়ূব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত তৃতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান আয়ূব হোসেনকে সংবর্ধনা প্রদান করেন আনন্দবাস পশ্চিম পাড়ার এলাকাবাসী।
কমেন্ট বক্স