রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের ওপর প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ২৩-১১-২০২১ ইং
জীবননগরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের ওপর প্রশিক্ষণ
জীবননগরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ের ওপর সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জীবননগর অডিটরিয়ামে মৎস্য চাষি, নতুন উদ্যোক্তা, বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের জন্য বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত