আলমডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক হামিদুল আজমের ৬৬তম জন্মবার্ষিকী পালন
- আপলোড তারিখঃ
২৩-১১-২০২১
ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কবি, সাহিত্যিক, নাট্য ব্যক্তিত্ব হামিদুল ইসলাম আজমের ৬৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গার ফরিদপুরে এ জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু। প্রধান বক্তা ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ ফ ম সিরাজ সামজি।
সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম, হাটবোয়ালিয়া কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ রহিম, প্রধান শিক্ষক আবেদ জাহান, মনিরুজ্জামান, আল-ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি একরামুল হক, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, কবি গোলাম রহমান চৌধুরি, কবি হাবিবুর রহমান, সাংবাদিক রুনু খন্দকার প্রমুখ।
কমেন্ট বক্স