রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর বাঁকা ইউনিয়নে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২১ ইং
জীবননগর বাঁকা ইউনিয়নে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে এ  সম্মেলন অনুষ্ঠিত হয়। বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আক্কাস ডিলারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্যসচিব অ্যাড. রবিউল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্যসচিব হাজী মোশাব কাক্কা, মুমিনুল ইসলাম হানেহার, হাসাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান, সম্পাদক আব্দুল হান্নান, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক অমিদুল ইসলাম, বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মানিকহার, রায়পুর ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি শুকুর আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (অনারারি) মুজিবুর রহমান। সম্মেলনে সর্বসম্মতিক্রমে তরিকুল ইসলামকে সভাপতি ও আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও বাঁকা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সমগ্র সম্মেলনটির সঞ্চালনা করেন জীবননগর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সাংবাদিক আতিয়ার রহমান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত