রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্মদিন পালন

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্মদিন পালন
চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্মদিন পালন করলেন কয়েকজন তরুণ। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা রেলওয়ে কলোনী সংলগ্ন হকপাড়া ও ফার্মপাড়ার বেশ কিছু শিশুর জন্মদিনে একসাথে কেক কাটা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় চুয়াডাঙ্গা রেল স্টেশনে। মূলত চুয়াডাঙ্গার সামাজিক ও সাংস্কৃতিক কাজে যুক্ত থাকা কয়েকজন তরুণ এ আয়োজন করেন। তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন মাশরাফি, সুহাসিনী, সুরাইয়া, সৌরভ, সাদিয়া প্রমুখ। এসব তরুণদের এ আয়োজনে সহযোগিতা করেছেন তাঁদের সাথে অনলাইনে যুক্ত থাকা বন্ধুরা। এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কেক কাটার পর চা, নাস্তা ও আড্ডার আয়োজন করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত