জীবননগর উথলী ও রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৭-১১-২০২১
ইং
জীবননগর উপজেলার উথলী ও রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উথলী ইউনিয়ন জাতীয় পার্টিতে নাসির উদ্দিনকে সভাপতি ও ইসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টিতে শুকুর আলীকে সভাপতি ও ডা.আব্দুর সবুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটির ঘোষণা করা হয়।
এ সম্মেলন দুটিতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি সদস্যসচিব অ্যাড. রবিউল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট (অনারারি) মুজিবুর রহমান, সদস্যসচিব মোশাবকাক্কা, মমিনুল ইসলাম হানেহার, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, ডিএম মতিয়ার রহমান ও আব্দুল হান্নান।
এদিকে, গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠানে বিএনপি নেতা সাংবাদিক মনিরুজ্জামান রিপন পল্লী বন্ধুর এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অতিথিদের হাতে হাত রেখে জাতীয় পার্টিতে যোগদান করেন। পরে নাসির উদ্দিনকে সভাপতি ও ইসলাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উথলী ইউনিয়ন এবং শুকুর আলীকে সভাপতি ও ডা. আব্দুস সবুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট পৃথকভাবে ইউনিয়ন জাতীয় পার্টির দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।
কমেন্ট বক্স