শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় নতুন ৮ জন পেলেন চূড়ান্ত সদস্য পদ

  • আপলোড তারিখঃ ২৯-১০-২০২১ ইং
দর্শনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় নতুন ৮ জন পেলেন চূড়ান্ত সদস্য পদ
দর্শনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় নতুন ৮ জনের সদস্য পদ চূড়ান্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম ওসমান, সাংবাদিক হানিফ মণ্ডল, জাহিদুল ইসলাম, মাহমুদ হাসান রনি, ইকরামুল হক পিপুল, নজরুল ইসলাম, এফ এ আলমগীর, চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, রাজিব মল্লিক ও তারিক হাসান। এসময় উপস্থিতির সবার সম্মতিক্রমে ৮ জন, যথাক্রমে ওয়াসিম আকরাম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, মাসুম বিল্লাহ, আব্দুর রহমান, হাসমত আলী, আব্দুল হান্নান, শ্রী সুকমল চন্দ্র দাস, আবিদ হাসান রিফাতকে চূড়ান্ত সদস্য হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা