রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২১ ইং
আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার আয়োজনে সঠিক প্রশিক্ষণার্র্থী নির্বাচনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফ-এর সার্বিক সহযোগিতায় সিলিপ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লোকমোর্চার সহসভাপতি মোল্লা সরওয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, জেলা লোকমোর্চার সদস্যসচিব কানিজ সুলতানা, প্রোগ্রাম অফিসার আনিসুর রহমান, সিলিফ ফোকাল পার্সন আব্দুল সালাম, আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি শাহ্ আলম মণ্টু, আলমডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি ও উপজেলা লোকমোর্চার সহসভাপতি শেখ শফিউজ্জামান, প্রভাষক আমিরুল ইসলাম জয় ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত