রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্যাপনে অবহিতকরণ সভা

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২১ ইং
জীবননগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্যাপনে অবহিতকরণ সভা
জীবননগর অফিস: জীবননগরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্যাপনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় জীবননগরে আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। দিবসটি যথাযথভাবে পালনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের মধ্যে ৪০ হাজার ৪শ’ কৃমিনাশক ট্যাবলেট খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত