রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ১৫’শ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২১ ইং
ঝিনাইদহে ১৫’শ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ১৫’শ কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ সার-বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক জাহিদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কৃষি সম্প্রসারণ অফিসার জুনাইদ হাবীব ও ইমদাদুল হাসান। কৃষি বিভাগ জানায়, রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদণা কর্মসূচির আওতায় ১৫’শ কৃষকের মধ্যে ২০ কেজি করে করে রাসায়নিক সার ও ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত