রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপিত

  • আপলোড তারিখঃ ২৭-১০-২০২১ ইং
দামুড়হুদায় জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপিত
দর্শনা অফিস: ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে সারা দেশের মতো দামুড়হুদা উপজেলায় দাতা সংস্থা ওয়াটার ও আরজিও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহায়তায় চিৎলা গ্রামের পাতা বাহার মহিলা সমিতির আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে সমিতির সদস্যর পাশাপাশি গ্রামের বিভিন্ন বয়সের নারী-পরুষ, ছাত্র-ছাত্রী ও শিশুরা অংশগ্রহণ করে। জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে স্যানিটেশন, নিরাপদ পানি ও হাইজিনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মো. মোজাফ্ফর হোসেন, অ্যাকসেস প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মো. খালিদ হাসান ও ইউনিট ম্যানেজার মো. সাইফুল ইসলাম। আলোচনা শেষে সমিতির সভাপতি মেহার খাতুনের নেতৃত্বে অংশগ্রহণকারীবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি’ স্লোগানে গ্রাম মুখরিত হয়ে ওঠে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত