রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি (এম) মার্কসবাদী। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি (এম) মার্কসবাদী চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সিনিয়র সহসভাপতি তৌহিদুল ইসলাম তপু। সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের দাম সহনশীল ও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। যেভাবে দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তা সত্যিই উদ্বেগজনক। এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি (এম) মার্কসবাদী চুয়াডাঙ্গার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত