মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাফি উদ্দীন টুটুলের মনোনয়নপত্র জমা

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২১ ইং
কুড়ুলগাছি ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাফি উদ্দীন টুটুলের মনোনয়নপত্র জমা
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী  কাফি উদ্দীন টুটুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে দলীয় নেতৃবৃন্দ সাথে নিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ইসহাক হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম প্রমুখ। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাফিউদ্দীন টুটুল জানান, আমার জীবনে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে চেয়ারম্যান নই, আপনাদের সেবক হয়ে কাজ করবো। প্রতিটা নেতা-কর্মীর যথাযথ মূল্যায়ন করা হবে। আর পরিষদ হবে সবার জন্য উন্মুক্ত। কোনো প্রকারের হয়রানি ছাড়া প্রতিটা মানুষ তার প্রাপ্য সেবা পাবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ