রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রিয়েলমি ব্র্যান্ড শপের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গায় রিয়েলমি ব্র্যান্ড শপের উদ্বোধন
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় রিয়েলমি ব্র্যান্ড শপের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে রিয়েলমি ব্র্যান্ড শপের উদ্বোধন করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্র্যান্ড শপের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা প্লাজা মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ডা. গিলবার্ট বাপ্পি রায়, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও বাংলাদেশ টেলিকম প্লাসের সত্ত্বাধিকারী রিপন হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোবাইল এক্সপ্রেস ও রিয়েলমি ব্র্যান্ড শপের সত্ত্বাধিকারী মো. হেলাল বিশ্বাস। রিয়েলমি’র কর্মকর্তা ও কর্মচারীদের সূত্রে জানা যায়, এতো দিন দেশে রিয়েলমি নামে যেসব ফোন পাওয়া যেত, সেসব বেশিরভাগ মোবাইলই অ-অনুমোদিত বা আনঅথোরাইজড ফোন। তবে কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে রিয়েলমির কিছু ফোন বিক্রি করা হয়েছিল। এবার আমাদের দেশে রিয়েলমি’র কারখানা ও অফিস কার্যক্রম শুরু করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের দেশেরে রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল পাওয়া যাবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত