রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০২১ ইং
হাটবোয়ালিয়ায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: স্বরচিত লেখা পাঠ ও চিরায়ত সাহিত্য থেকে আবৃত্তির মধ্যদিয়ে আলমডাঙ্গা হাটবোয়ালিয়ায় বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক পাঠক ফোরামের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল দশটায় আলমডাঙ্গা হাটবোয়াালিয়া স্কুল এন্ড কলেজের মুক্তমঞ্চে এই সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর মেয়র এম. সবেদ আলী, প্রধান উপদেষ্টা অ্যালবার্ট বিশ্বাস, সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল মালেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাইফ, গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সাহিত্য পরিষদের সম্পাদক নজির আহমেদ, ইয়াসিন রেজা, গাংনী লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সৈয়দ জমির হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক কবি আ.ফ.ম. সিরাজ সামজী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লেখক পাঠক ফোরামের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত