বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদক মামলায় দুই যুবকের কারাদন্ড

  • আপলোড তারিখঃ ০৭-১১-২০১৬ ইং
মেহেরপুরে মাদক মামলায় দুই যুবকের কারাদন্ড

`Meherpur

মেহেরপুর অফিস: মেহেরপুরে একটি মাদক মামলায় ধনি আলী (৩০) ও সাজু মিয়া (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীর ৪ বছর করে জেল দিয়েছে আদালত। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতে বিচারক চৌধুরী মাহাবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত ধনী আলী ও সাজু মিয়া জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আনোয়ার আলী ও বজলুর রহমানের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৮ আগষ্ট দুপুরের দিকে গাংনী থানা পুলিশের একটি দল একই উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মিনা পাল এবং আসামী পক্ষে আতাউল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।



কমেন্ট বক্স
notebook

টানা পঞ্চমবার চুয়াডাঙ্গায় শীর্ষে হাজী শামসুজ্জোহা জামি’আ আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা