আলমডাঙ্গায় নিজ বাড়ির রান্নাঘর থেকে রাশিদা বেগম (৫৬) নামে তিন সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের রেলজগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাশিদা বেগম ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
আলমডাঙ্গা অফিস