রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২২ ইং
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে জরিমানা

মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রি করার অপরাধে চুয়াডাঙ্গায় এক প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ পৌর এলাকার ভিমরুল্লাহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, শনিবার চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকা, ভিমরুল্লাহ, কোর্টমোড়, একাডেমি মোড়সহ বিভিন্ন এলাকায় তদারকি করেন সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় ভিমরুল্লাহ এলাকার মেসার্স তানিম স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৬ হাজার জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশের একটি চৌকস টিম।



কমেন্ট বক্স
notebook

দর্শনা-মুজিবনগর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শিশু ইউলাদের মৃত্যু